Categories
Bangla Salesforce

লার্নিং Salesforce পর্ব ১ঃ ডেভেলপার অ্যাকাউন্ট তৈরি

সেলসফোর্স ডেভেলপমেন্ট কাজ করার জন্য প্রথমে ডেভেলপার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই ফ্রি ডেভেলপার অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমে সেলসফোর্স ডেভেলপার অ্যাকাউন্ট ফর্ম পূরণ করে সাইনআপ করতে হবে এবং ইমেইল ভেরিফাই করতে হবে। সরাসরি ফর্মে যাওয়ার জন্য এই লিঙ্কেও ক্লিক করুন। নিচের স্ক্রিনশটের মত একটি ফর্ম দেখা যাবে। 

সেলসফোর্স ডেভেলপার অ্যাকাউন্ট ফর্ম

এই ফর্মে (Feb’23 সালের ফর্ম) নাম, ইমেইল, ইউজারনেম, পাসওয়ার্ড ও অন্যান্য তথ্য দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই অ্যাকাউন্ট দিয়ে এখন সেলসফোর্স ডেভেলপমেন্ট কাজ করা যাবে। 

সেলসফোর্সে লগইন করার পর লাইটেনিং বা ক্লাসিক দুই থিমে সিস্টেম ব্যবহার করা যাবে। লগইন করার পর হোম পেজে সকল ইউজারের জন্য একই রকম। সকল ধরনের টাস্ক ম্যানেজ করা যায়। টাস্ক হচ্ছে সিস্টেম থেকে তৈরি করা সকল ধরনের কাজ এসাইন করার একটি টুলস। সেলসফোর্স এর ড্যাশবোর্ড এর স্ন্যাপশট এই হোমপেজ থেকে দেখা যায়।