Categories
Bangla Salesforce

CRM ও সেলসফোর্স পরিচিতি

CRM এর সম্পূর্ন অর্থ হচ্ছে Customer Relationship Management। কাস্টমার রিলেশনশিপ ম্যানেজম্যান্ট (CRM) হল একটি কোম্পানির সমস্ত গ্রাহকদের সম্পর্ক এবং তাদের চিন্তা-ভাবনা বুঝার একটি প্রযুক্তি। ব্যবসা বাড়াতে ব্যবসায়িক সম্পর্ক উন্নত করার জন্য, একটি CRM সিস্টেম কোম্পানি গুলিকে গ্রাহকদের সাথে সংযুক্ত থাকতে, প্রক্রিয়াগুলিকে স্ট্রীমলাইন এবং লাভজনক করতে সাহায্য করে।

সেলসফোর্স হচ্ছে বর্তমান সময়ের অনেকগুলো CRM এর মধ্যে অন্যতম। এই মূহুর্তে বিশ্বের অন্যতম প্রথম সারির CRM হচ্ছে সেলসফোর্স। 1999 সালে চারজন সেলসফোর্স প্রতিষ্ঠাতা একটি ছোট সান ফ্রান্সিসকো অ্যাপার্টমেন্টে কাজ করে একটি কাস্টমার রিলেশনশিপ ম্যানেজম্যান্ট(CRM) সিস্টেম চালু করেন, যা এখন পর্যন্ত নাম্বার ওয়ান CRM।

CRM হল বৃহত্তম এবং দ্রুত গ্রোয়িং এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন সফ্টওয়্যার। বিশ্বব্যাপী CRM-এর খরচ 2027 সাল নাগাদ USD $114.4 বিলিয়নে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। কোনো প্রতিষ্ঠানের ব্যবসা বর্তমান বাজারে যদি টিকে থাকতে হয় , তাহলে ভবিষ্যতের জন্য সেই প্রতিষ্ঠানের একটি কৌশল প্রয়োজন যা তাদের গ্রাহক/ক্লায়েন্ট/পার্টনার সকলের প্রয়োজনকে কেন্দ্র করে সঠিক প্রযুক্তি দ্বারা বাস্তবায়ন হবে। বর্তমানে অনেক ক্ষেত্রে CRM ব্যবহার হচ্ছে। একটি প্রতিষ্ঠান থেকে যে কোন একজন গ্রাহক/ক্লায়েন্ট/পার্টনার যদি কোন রকম সার্ভিস পেয়ে থাকে তার একটা হিস্ট্রোরিকাল ডাটা ট্র্যাক করার ক্ষেত্রেও CRM ব্যবহার হচ্ছে।

সেলসফোর্স দিয়ে ডাটা কালেকশন এবং এনালাইসিস করা যায়। কোনো একটি নির্দিষ্ট এরিয়ার মানুষদের ডাটা কালেকশন করার জন্য ট্যারোওয়ার্কস মোবাইল প্লাটফর্ম ও সেলসফোর্স ব্যবহার করা যায়। অনেক ধরনের কাস্টমাইজ রিপোর্ট এই সিস্টেম দিয়ে করা যায় এবং তা বিভিন্ন স্টেকহোল্ডার ও ম্যানেজম্যান্টের সাথে শেয়ার করা যায়।

আগামী দিনগুলো একটি প্রতিষ্ঠানকে সকল দিক দিয়ে প্রযুক্তি নির্ভর হতে হবে। সকল সিদ্বান্ত গ্রহণের ক্ষেত্রে ডাটা কেন্দ্রিক চিন্তা-ভাবনা প্রাধান্য পেয়ে থাকবে। দিন দিন তখন CRM ও অন্যান্য একই ধরনের প্রযুক্তি প্রতিষ্ঠানের বিস্তারের জন্য আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।

সোর্সঃ Salesforce.com, ইন্টারনেট ও বাস্তব অভিজ্ঞতা।